সংবাদ শিরোনাম :
নোবেল জয়ী ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০০:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল জয়ী ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
বুধবার (৭ আগস্ট) শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।










