গাছা থানা ওষুধ ব্যাবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মহসিন সম্পাদক মোতালিব
- আপডেট সময় : ০৩:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে


জাকারিয়া হোসেন হিমেলঃ
গাছা থানা ওষুধ ব্যাবসায়ী কল্যাণ সমিতির দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকার রেনেটা বাংলাদেশ লিঃ এর কার্যালয়ে (আইউটি গেটের পূর্ব পার্শ্বে) ২০২৪-২৬ সাল পর্যন্ত দুই বছরের কমিটি গঠনের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মো. বাদল শিকদার ও জেলা সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তার উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে সংশ্লীষ্ট বিষয়ে বিধি নিষেধ বিষয়ক মূল্যবান ও গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
এতে গাছা থানা ওষুধ ব্যাবসায়ী সমিতির সদস্য-সহ অন্যান্য অতিথীরাও উপস্থিত ছিলেন। এতে উপস্থিত সকল কেমিস্টদের সর্বসম্মতিক্রমে (২০২৪-২৬) দুই বছরের জন্য ৪৬ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।
সমিতির এ সম্মেলনে মো. মহসিন আনসারিকে সভাপতি ও আলহাজ্ব মো. মোতালিব হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছারাও আরও ২৪ জন-সহ সর্বমোট ২৬সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়।
এ কমিটি পরিচালনায় অন্যান্য নিয়মের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ১ম স্থানে মূল্যায়ন করে, সভাপতির একক সিদ্ধান্তে কোন কার্যক্রম পরিচালনা না করে সকল সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে যেকোনও কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তের বিধান রাখা হয়েছে।
















