ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গাছা থানা শাখার সাবেক সভাপতি মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ডিসেম্বর) রাত পৌনে ১০টায় জিএমপি গাছা মেট্রো থানার আওতাধীন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের শহীদ সিদ্দিক সড়কের একটি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫আগস্ট ও তার পূর্বে পতিত আ’লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ছাত্রজনতার উপর নৃশংস হত্যাকাণ্ড-সহ বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেসব মামলায় গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে গাছা মেট্রো থানা পুলিশের উপ-পরিদর্শক সুমনের নেতৃত্বে সংগীয় ফোর্স বিশেষ এক গ্রেপ্তারাভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গাছা থানার বিভিন্ন সড়কের ফুটপাতে চাদা ভাই হিসেবে পরিচিত ও মাদক অঙ্গনে গাছা এলাকার ইয়াবা পুত্র গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা নগরীর সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের এজেন্ডা বাস্তবায়নকারী ও থানা এলাকার কিশোর গ্যাংক এর মদর দাতা ছিলেন বলেও জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যাক্তিরা জানান মাসুদ রানা গাছা থানা এলাকায় মেয়র জাহাঙ্গীরের একচ্ছত্রছায়ায় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এলাকার মাদক সিন্ডিকেট পরিচালনা ও নিয়ন্ত্রন, টেন্ডার বাণিজ্য, গার্মেন্টসের জুট বাণিজ্য, ফুটপাতে চাঁদাবাজি-সহ সকল অপকর্মে জড়িত ছিলো মাসুদ রানা। স্থানীয়দের মতে এলাকায় কেউ ভবন নির্মাণ করতে গেলেও মোটা অংকের চাঁদা দিতে হতো মাসুদ রানা-সহ তার সহযোগীদের।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারকালীন তার মুঠোফোনটি জব্দ করার চেষ্টা করলে কৌশলে সে ফোনটি অপর সঙ্গীদের নিকট হস্তান্তর করে দেয়। সেসময় তার সঙ্গীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। জানা যায়, সে আগামীকাল বৃহস্পতিবার বিদেশে পারি জমানোর সকল বন্ধোবস্ত ইতোমধ্যে সম্পন্ন করেছিলো। শুধু ফ্লাই করাই বাকি ছিলো মাসুদ রানার। বিদেশ যাবার পরিবর্তে সে এখন শ্রী-ঘড়ের বাসিন্দা হওয়ায় বিগত সরকারের সময় নিপীড়নের শিকার স্থানীয় ভূক্তভূগীরা স্বস্তির নিশ্বাস ছেড়েছেন।

স্থানীয় লোকজন আরো জানান, মাসুদ রানা কে গ্রেফতার করে নিয়ে আসার সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দলবদ্ধভাবে তাহার সাথে থানায় উপস্থিত হতে দেখা যায়।

গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে নগরীর গাছা মেট্রো থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ গণমাধ্যমকে জানান তার বিরুদ্ধে গত ২৭সেপ্টেম্বর গাছা থানার ২০নং মামলায় তাকে বুধবার রাত পৌনে ১০টায় নগরীর গাছা থানাধীন সুলতান হাসপাতালের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রকৃয়া গ্রহণ শেষে তাকে বৃহস্পতিবার সকালে আদালতে সর্পোর্দ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাছা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪