ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

মির্জাপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেনঃ

টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে ফাহাদ সিকদার নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাট পারে গোসলে নেমে নিখোঁজ হয় ফাহাদ। পরে বিকালে চারটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফাহাদ সিকদার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মামুন সিকদারের ছেলে। সে মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেকেন্দার মিয়া জানান, দুপুরে উয়ার্শী নদীর নাগরপাড়া খেয়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নামে ফাহাদ। পানিতে নেমে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে স্রোতে ভেসে গভীর পানির নিচে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে বিকেলে চারটার দিকে স্কুল ছাত্রের মৃত দেহ উদ্ধার করে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, বিকালে চারটার দিকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে গোসল করতে নেমে স্কুল ছাত্র ফাহাদের মৃত্যু খবর জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জাপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৬:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪