ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

পূর্বপরিকল্পনা অনুযায়ী স্ত্রী মীম কে শ্বাসরোধ করে হত্যা – স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুরে শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে  স্ত্রী মীম কে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে র‍্যাব, আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুর জেলার সদর উপজেলার ফৌজদারীমোড় এলাকায় র‍্যাব-১ ও র‍্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গৃহবধূ মিম আক্তারের বাবা ইউসুফ খান বাদী হয়ে গতকাল রাতেই হত্যা মামলা করেছেন।অভিযুক্ত স্বামী টাংগাইল জেলার কালিহাতী থানার সরাতৈল গ্রামের আমিনুলের ছেলে।সে স্ত্রীকে নিয়ে ও-ই বাসায় ভাড়া থেকে মাওনা এলাকায় সাদ গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন।
নিহত মীম সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মূলকান্দী ছোটবেড়া খারুয়া গ্রামের ইউসুফ খানের মেয়ে। সে স্বামীর সাথে তিন মাস যাবত মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া গ্রামের বড়বাড়ির আ:ছামাদের একটি বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ বাসায় ভাড়া থাকতো।
র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম প্রেস ব্রিফিংয়ে জানান, সাত মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মিম ও আল আমিনের। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে এক মাস আগে স্ত্রীকে হত্যার বিভিন্ন পরিকল্পনা করে স্বামী আল আমিন।
পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জুন (মঙ্গলবার) রাত সোয়া ৮ টার দিকে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর তালাবদ্ধ করে চলে যান আল আমিন। পরদিন তিনি জামালপুরে গিয়ে বন্ধু আরিফকে ফোন করে হত্যার বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী আল আমিন স্ত্রী মিম আক্তারকে খুন করার পরিকল্পনা এবং হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য: গতকাল বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া গ্রামের বড়বাড়ির আ:ছামাদের একটি বহুতল ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পূর্বপরিকল্পনা অনুযায়ী স্ত্রী মীম কে শ্বাসরোধ করে হত্যা – স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০১:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪