ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

গোপালগঞ্জে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির সামনে হাত রেখে  আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৭  আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে জেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকলে হাত তুলে শপথ নেন। এ সময় শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

শপথে বলা হয় – বঙ্গবন্ধুর সমাধির সামনে হাত রেখে আমরা শপথ করছি যে, বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তার ওপর যা ঘটেছে বাংলার মানুষ সকলে দেখেছে। তাই গণ আন্দোলনকে সামনে রেখে আসবে বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের মাটিতে। আমরা সকলে তাকে ফিরিয়ে আনব। তার ফিরে না আসা পর্যন্ত জাতির পিতার কবরের সামনে রেখে শপথ করিতেছি যে কেউ ঘরে ফিরে যাব না। আজকে থেকে এই জাতির পিতার সমাধির প্রতি বর্গফুট ছাত্রলীগ যুবলীগ মুক্তিযোদ্ধাসহ সকল স্তরের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর কবরে যেন কেউ ক্ষতি করতে না পারে তার জন্য পাহারা দেব। তাই আজ থেকে আপনারা সকলে এই বঙ্গবন্ধুর কবরকে সামনে রেখে আবারও প্রতিজ্ঞা করেন যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসবে আমাদের একবিন্দু রক্ত থাকতে এই মাজার ছেড়ে কোথাও যাব না। শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্থতা কামনার মধ্যে দিয়ে আজকের এই শপথ পাঠ শেষ করছি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম বলেন, আমরা যত দিন পর্যন্ত শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরা ঘরে ফিরব না। আমাদের এই আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলব।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ

আপডেট সময় : ০৭:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪