“RAB পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা মিতু গ্রেফতার”
- আপডেট সময় : ০৩:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে


জাকারিয়া হোসেন হিমেলঃ
সাংবাদিক পরিচয় দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রেম ভালবাসার নাটক করে ব্লাকমেইল করার বিষয়টি অনেক পুরাতন ।
কিছুদির আগেও উত্তরা থেকে, নিজেকে লন্ডন প্রবাসী পরিচয় দিয়ে,প্রেম/ বিয়ে করে লন্ডন নিয়ে যাবার লোভ দেখিয়ে ছেলেদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায়সহ তাদের ব্লাকমেইল করে আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চাদাবাজিসহ একাধিক মামলার জেল খেটেও তার শিক্ষা হয়নি। এবার নিজেকে RAB পরিচয় দিয়ে “গাজীপুরের ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই”? করেন মিতু আক্তার।
গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকের ভিতরে গিয়ে ঘোরাফেরা করতেন মিতু আক্তার।নজর রাখতেন কোন গ্রাহক বেশি পরিমাণ টাকা তুলছেন।কাউকে বেশি পরিমানে টাকা তুলতে দেখলেই দলের অন্য সদস্যদের ফোনে সেই তথ্য পাঠিয়ে দিতেন।টাকা নিয়ে ব্যাংক থেকে গ্রাহক বের হওয়ার সময় পিছু নিতেন মিতু।দলের সদস্যদের ইশারায় দেখিয়ে দিতেন।এক পর্যায়ে র ্যাব সদস্য পরিচয়ে ওই গ্রাহকে জিম্মি করে তুলে নিয়ে টাকা লুট করে নিত চক্রটি। শনিবার রাতে র ্যাব -১ এর সদস্যরা রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে মিতু আক্তার কে গ্রেফতারের পর তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান।
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় র ্যাব পরিচয়ে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করে র ্যাব।এর আগে ১২ জুন ওই ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছিলো।তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই চক্রের মূল পরিকল্পনাকারী মৌলভীবাজারে দৌলতপুর গ্রামের বাসিন্দা মিতুকে গ্রেফতার করে হয়।র ্যাব-১ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রোববার বলেন মিতুর প্রধান কাজ ছিল ব্যাংক থেকে টাকা নিয়ে বেরিয়ে যাওয়া ব্যাক্তিকে চিহ্নিত করে দলের সদস্যদের তথ্য দেয়া।মিতু আক্তার শ্রীপুরের ঘটনার গ্রেফতার রুবেলর পরিচিত।তার মধ্যেই ডাকাতিতে জড়িয়ে পরে মিতু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিতু দীর্ঘদিন ধরে ওই ডাকাত দলে জড়িত থাকার কথা স্বীকার করেন।৬ জুন বিকেলে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ কর্মকর্তাকে রং ্যাব সদস্য পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। কারখানার সামনে থেকে তাদের অপহরণ করে সেই দিন সন্ধ্যা ৬ টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় নামিয়ে দেয়া হয়।










