ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুরে ৬৬ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুরে বস্তায় ভর্তী করে অভিনব কায়দায় বিপুল পরিমাণ বিদেশি মদ বহনকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩০জুন) বেলা ৩টায় গাজীপুর মেট্রোপলিটন (বাসন থানা) পুলিশের অভিযানে ওই তিন মাদক কারবারিকে নগরীর ইটাহাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের নিকট থাকা বস্তায় রক্ষিত অবস্থায় ৬৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাসন থানার ইটাহাটা মধ্যপাড়া গ্রামের জোবায়েদ হাসান শিমুল একই থানার মজলিশপুর গ্রামের মো. কামরুল ইসলাম ও কুড়িগ্রাম সদর থানার বেলগাছা গ্রামের মো. সাইফুল ইসলাম৷

এক বার্তা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ। এতে জানানো হয় উদ্ধার মাদকের বর্তমান বাজার মূল্য দুই লাখ টাকা।

সোমবার পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর। জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, রবিবার দুপুরে ইটাহাটা এলাকায় একটি গলিতে বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ীর অবস্থান সম্পর্কিত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিদেশি মদ-সহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তিনি জানান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (মামলা) প্রকৃয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে ৬৬ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪