ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গাজীপুরের গাছায় দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরের গাছা থানার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গাছা থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুই যুবককে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলার মোহাইদ্দা গ্রামের মৃত আমান মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান (২২) এবং গাছা থানার কাওরা এলাকার মো. আব্দুর হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (২০)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র (তলোয়ার সদৃশ) উদ্ধার করা হয়। পরবর্তীতে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় গাছা থানার এসআই মোহাম্মদ দেলোয়ার হোসেন বাদী হয়ে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(ই) ধারায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, বৈধ অনুমতি ছাড়া দেশীয় অস্ত্র বহন ও সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
গাছা থানা পুলিশ বলছে, মহানগর এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের গাছায় দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬