ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

‎মির্জাপুরের বাঁশতৈলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎সাব্বির হোসেন,টাংগাইল প্রতিনিধি :

‎
‎দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ,অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি,বিচারহীনতা,ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটি বাঁশতৈল শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সিনিয়র নেতৃবৃন্দরা ধর্ষণের বিচার, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও ধর্ষণের সাথে সকল জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি চেয়ে বক্তব্য রাখেন।প্রায় ঘন্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা আবুজরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা রিয়াদ মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতি সাখাওয়াত খান আবরারি ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, ইউনিয়ন ইমাম ঐক্য পরিষদের সভাপতি হযরত মাওলানা বেলায়েত হোসেন, দারুল হুদা বালিকা মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা ইমদাদুল হক সহ প্রমূখ।
‎
‎এ সময় বক্তারা বলেন,ধর্ষণের বিচার করতে আমরা আর কোন তামাশার আইন দেখতে চাই না।ধর্ষণ প্রমান হলে তাকে প্রকাশ্যে মৃত্যুদন্ড দিতে হবে।তানাহলে সারাদেশে আমরা আরো বিশাল আকারে বিক্ষোভের ডাক দেব ইনশাআল্লাহ।তারা আরো বলেন,আমরা সরকারকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই,ধর্ষণের সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক।
‎

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎মির্জাপুরের বাঁশতৈলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫