ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

শহীদদের আত্নার শান্তির জন্য ওসির অপসারণ চায় ছাত্র জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন

গাজীপুরে গাছা থানার ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে আজ এই দিনে সারাদেশে কর্মসূচির পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন চলাকালীন বাংলা ব্লকেট, মার্চ ফর জাস্টিজ, কমপ্লিট শাটডাউন এর মতো কর্মসূচীর কারনে গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতনের এক মাস পর শহীদদের স্বরণে আজ সারাদেশ ব্যাপি পালিত হচ্ছে ‘শহীদি মার্চ’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচী মোতাবেক গাজীপুরেও পালিত হয়েছে এ দিবসটি।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে গাছা থানার বিভিন্ন এলাকা হতে পদযাত্রা করে থানার সামনে মানববন্ধন কর্মসূচীতে অবস্থান নেয়। ছাত্র ও যুব সমাজের কর্মসূচীতে একাত্ততা প্রকাশ করে সকল পেশার মানুষ অংশ গ্রহন করে। মানববন্ধনে স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং ছাত্র জনতার ওপর গুলির নির্দেশদাতা গাছা থানার ওসি জিয়াউল ইসলামের প্রত্যাহার ও এ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধন অনুষ্ঠানে আন্দোলনকারীরা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত ওসি জিয়াউল ইসলাম আওয়ামী লীগ এবং বিভিন্ন দুষ্কৃতীকারীদের সাথে হাত মিলিয়ে চাদাবাজি ও গার্মেন্টসের ঝুট ব্যাবসার ভাগ পেয়ে আসছে। এবং বিভিন্ন হামলার সুষ্ঠু বিচার না পাওয়া সহ ছাত্র জনতার উপর গুলির নির্দেশদাতা ওসি জিয়াউল ইসলামের অবিলম্বে অপসারণ দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদদের আত্নার শান্তির জন্য ওসির অপসারণ চায় ছাত্র জনতা

আপডেট সময় : ০৬:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪