ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

কালীগঞ্জে যুগান্তর সাংবাদিকের ওপর হামলার মামলা, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে তিনি কালীগঞ্জ থানায় ৯ জনের নামে ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় কুলথুন এলাকা থেকে ফয়সাল খান নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালি বাজারে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে যুগান্তর সাংবাদিক গাফফারের মোবাইল ফোন, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। হামলায় আহত গাফফার গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

হামলার ঘটনার সময় গাফফারের সঙ্গে ছিলেন যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম। তিনি জানান, রোববার (১৬ মার্চ) ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। রাত ৮টা ৪৭ মিনিটে অজ্ঞাত একটি নম্বর থেকে গাফফারের ফোনে কল আসে। এ সময় অপরপ্রান্ত থেকে গাফফারের অবস্থান জানতে চায়। রাত ৯টার দিকে আওড়াখালী বাজারে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে।

সেখানে ওতপেতে থাকা কাউলিতা গ্রামের মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আকন্দ, সাহেদ, ফালু, কুলথুন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল ও কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামের রুবেল গাফফারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন গাফফার। এ সময় দুর্বৃত্তরা গাফফারের মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়। ঘটনা টের পেয়ে একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার শিকার আবদুল গাফফার জানান, এ হামলার ঘটনা পরিকল্পিত মনে হচ্ছে। সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নানা অপতৎপরতা নিয়ে তার লেখা সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, এ বিষয়ে অভিযান চালিয়ে ফয়সাল খানকে আটক করা হয়েছে। প্রধান আসামি আলমগীরসহ অন্যরা পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালীগঞ্জে যুগান্তর সাংবাদিকের ওপর হামলার মামলা, আটক ১

আপডেট সময় : ০৭:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫