মির্জাপুরে ৩৬ পোটলা চোলাই মদ জব্দ: আটক ৪ মহিলা
- আপডেট সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে

- জাকারিয়া হোসেন হিমেলঃ
টাংগাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়েরাবেতীল গ্রামে রবিবার বিকেল ৫টার সময় স্হানীয় সাধারণ শিক্ষার্থী যুবসমাজ ও এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি আদিবাসী কোচ পরিবারের বাড়ীতে তল্লাশি চালিয়ে ফ্রিজের ভেতরে রাখা অন্তত ২৬ পোটলা চোলাই মদ সহ চার নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।জানা যায় আটককৃতরা প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছে।আটককৃতরা হলেন,১.গীতা রানী(৩৮),স্বামী স্বপন ২.দিপালী রানী(২৬) স্বামী মৃত শিপন ৩.কমলা রানী(৪০) স্বামী অনিল রায় এবং ৪.সন্ধ্যা রানী (৫০) স্বামী কালাচাঁন
আটককৃতদের এলাকাবাসী ও শিক্ষার্থীরা আইনশৃংখলা রক্ষাকারী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের নিকট সোপর্দ করেন।
এ বিষয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ দূলাল আকন্দ ও এস আই মোকলেছুর রহমান বলেন, এদের চার জনের বিরুদ্ধেই মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।













