ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

কয়েক দফা দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। আজ সোমবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নলজানী এলাকাস্থ প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রথমদিনের মতো কর্মবিরতি পালন করেন তারা। সমিতির প্রধান কার্যালয়সহ ছয়টি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিসের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন। 

পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরিবিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে এ কর্মবিরতির সিদ্ধান্ত নেয় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মিটার রিডার ঐক্য পরিষদের সভাপতি সোহেল রানা মিঠু, সিদ্দিকুর রহমান, ফরহাদ হোসেন, রিমা আক্তার, আল জিয়া ও সবুজ মিয়া প্রমূখ।

জানা গেছে, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারি গত ৫ মে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামেন। এ সময় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে আলোচনায় বসে বাস্তবায়নের আশ্বাসে তারা সে সময়ে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন।

কিন্তু প্রায় দুই মাসেও সমস্যার সমাধান না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ফের কর্মবিরতি শুরু করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনরতরা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট সময় : ০১:৩৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪