ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

হাসিনার রাজনীতি ছিল লুটপাটের: হাসান সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জাকারিয়া হোসেন হিমেলঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য; আওয়ামী লীগের রাজনীতি ছিল লুটপাটের। ফ্যাস্টিট হাসিনা নিজে বলে ছিলেন তার পিয়ন জাহাঙ্গীর ৪০০ কোটি টাকার মালিক। পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হয় তাহলে হাসিনা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। এ লুটপাটের কারণেই হাসিনার সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে যেতে হয়েছে।

শুক্রবার বিকালে নগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর আপন বাজার এলাকায় ৩৮ নম্বর ওয়ার্ড তৃণমূল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহিদদের স্মরণে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও অসহায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান সরকার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, দখলবাজি, চাঁদাবাজি ও ঝুট ঝামেলায় জড়াবেন না। এসব থেকে বিরত থাকুন এটা দলের জন্য এক ধরনের বোঝা। দলের হাইকমান্ড যদি মনে করেন আপনি দলের জন্য বোঝা তাহলে ছিটকে পড়বেন। ইতোমধ্যে কয়েকটি নজির দেখেছেন।

৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান টিপুর সভাপতিত্বে গাছা থানা জাসাসের আহ্বায়ক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য মো. হারুন অর রশীদ খান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বিএনপি নেতা মো. মোশাররফ হোসেন, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী সরকার, যুবদল নেতা মো. আল আমিন, মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান, শ্রমিকদল নেতা মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল, স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব সরকার,৩৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিনুর ইসলাম জুবায়ের, জাসাস নেতা শরীফ খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ সব ভাষা শহিদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে ৩ শতাধিক অসহায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে হাসান সরকার আগামী নিবার্চনে উপস্থিত সব নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে নিজেকে প্রার্থী ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসিনার রাজনীতি ছিল লুটপাটের: হাসান সরকার

আপডেট সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫